উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে উপজেলা শাখার সভাপতি শিহাব উদ্দিনের নেতৃত্বে ঈশ্বরগঞ্জ মারকায মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মানিক হাসান। তিনি বলেন, জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক দাবি নয়, এটি গণমানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিলম্ব হলে মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হবে।

জাতীয় স্বার্থে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণভোটের রায় এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত হবে। দেশের তরুণ সমাজ একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে চায়, আর সেই লক্ষ্য অর্জনে জুলাই সনদের বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা শাখার সভাপতি শিহাব উদ্দিন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের অপরিহার্য দাবি। জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত এ সনদ কার্যকর করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত রাখবে। বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় দাবি।

জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে দ্রুত সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি ত্বহা, ডিএস মাদরাসা শাখার সভাপতি শিহাবুল ইসলাম, সেক্রেটারি মুতাসিম বিল্লাহ, প্ল্যান অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মুরছালিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version