স্টাফ রিপোর্টার, জামালপুর:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক সহজ-সরল কিশোরকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চোর’ হিসেবে উপস্থাপন করে কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগ উঠেছে এক চানাচুর বিক্রেতা হকারের বিরুদ্ধে। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পিংনা ইউনিয়নের এক কিশোর সরল (ছদ্মনাম), যে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, সম্প্রতি এক প্রতিবন্ধী কিশোরের সঙ্গে ট্রেনে ভ্রমণে যায়। অভিযোগ রয়েছে, ওই প্রতিবন্ধী কিশোরের মাধ্যমে পূর্বপরিচিত এক চানাচুর বিক্রেতা হকার নিরবকে বিভিন্নভাবে ব্যবহার করে একটি ভিডিও কনটেন্ট তৈরি করেন। পরে সেই ভিডিওতে সরলকে চোর হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। স্বজনদের দাবি, সরল অতি সহজ-সরল প্রকৃতির এবং পারিবারিকভাবে অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে। কয়েক বছর আগে তার মা স্ট্রোকে মারা যান।

পরবর্তীতে বাবাও মৃত্যুবরণ করেন। বর্তমানে সে বৈমাত্রেয় মায়ের তত্ত্বাবধানে থাকলেও আত্মীয়স্বজন নিয়মিত তার খোঁজখবর রাখেন। স্থানীয়দের অভিযোগ, ভিডিও ধারণের সময় সরলকে শারীরিকভাবে নির্যাতন করা হয়, যার ফলে তার ঠোঁটে আঘাত লাগে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অল্প সময়েই বহু মানুষ সেটি দেখে এবং সরলকে চোর হিসেবে ভুল ধারণা পোষণ করেন।

ঘটনার খবর পেয়ে সরলের এলাকার লোকজন সরিষাবাড়ী থানায় গিয়ে পুলিশ সঙ্গে নিয়ে অভিযুক্তের বাড়িতে যান তারা। পরিবারের চাপে হাকার ও সরলকে জামালপুর থেকে ফিরিয়ে আনা হয়। যদিও পরিবারের দাবি, পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, একজন নিরীহ ও অসহায় কিশোরকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনকভাবে উপস্থাপন করে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version