আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়া উপজেলার এইচ. আর. খান টাওয়ারে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার (HBDC)-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় সেতুর বাজার (ব্রিজ সংলগ্ন) বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। গ্রামাঞ্চলের মানুষ যেন উন্নত চিকিৎসার জন্য দূর-দূরান্তে ছুটে যেতে না হয়, সে লক্ষ্যেই স্থানীয় পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে ওঠা প্রয়োজন। হাসিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের যাত্রা আটপাড়াবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আমি আশা করি, প্রতিষ্ঠানটি আন্তরিকতা, দক্ষতা ও সততার সঙ্গে সেবা প্রদান করে মানুষের আস্থা অর্জন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্‌নূর রহমান, আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, আটপাড়া থানার অফিসার ইনচার্জ জুবাইদুল আলম, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাছুম চৌধুরী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটপাড়া উপজেলা বিএনপির সহ সভাপতি মাহমুদুল নবী টুটল, আটপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম সোহেল সহ স্হানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. এস. আই. এম. খায়রুন নবী খান।

তিনি বলেন, “আটপাড়া ও আশপাশের এলাকার মানুষের জন্য বিশ্বস্ত, আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা এবং উন্নত সেবার মাধ্যমে রোগীদের আস্থা অর্জনে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।

প্রতিষ্ঠানটিতে নিউরোসার্জারি, মেডিসিন, ডায়াবেটিস, গাইনি ও প্রসূতি, শিশু, বক্ষব্যাধি, অর্থোপেডিক, চর্ম ও যৌন, ব্রেস্ট সার্জারি, কোলোরেক্টাল সার্জারিসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত রোগী দেখবেন। পাশাপাশি আধুনিক ডায়াগনস্টিক সুবিধার মাধ্যমে স্বল্প সময়ে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, আটপাড়া ও আশপাশের এলাকার মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে স্থানীয়রা নিজ উপজেলাতেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের ঠিকানা: এইচ. আর. খান টাওয়ার, সেতুর বাজার (ব্রিজ সংলগ্ন), বাসস্ট্যান্ড, আটপাড়া, নেত্রকোনা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version