রবিবার, সেপ্টেম্বর ২০

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলায় বালাপাড়া ইউনিয়নে বুড়িতিস্তা নদীর বাঁধ সংস্কার কাজের উদ্বোধন করেছেন নীলফামারী-১ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার। রবিবার (০২ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান, জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার সেক্রেটারি কাজী মাওলানা রোকুনুজ্জামান বকুল, উপজেলা বায়তুল মাল সম্পাদক ওয়াহেদুজ্জামান বাবুল, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন জনপ্রতিনিধি, ও দলীয় নেতাকর্মীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আব্দুস সাত্তার বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ও জনপ্রতিনিধিরা আন্তরিকভাবে কাজ করছে।

ও নদীভাঙন রোধ মানুষের জানমাল ও কৃষিজমি রক্ষায় প্রয়োজনীয় উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি আরো বলেন, বুড়িতিস্তা নদীর বাঁধ সংস্কার কাজ সম্পন্ন হলে বালাপাড়া ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার মানুষের দুর্ভোগ কমবে এবং বর্ষা মৌসুমে ভাঙনের ঝুঁকি জলাবদ্ধতার অনেকাংশে হ্রাস পাবে।

এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকগণ বাঁধ সংস্কার কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে দ্রুত ও মানসম্মত বাঁধ সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানায়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version