ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে জনবল নিয়োগ এর আবেদনকারীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই শনিবার সকাল ১১ টায় ডিমলা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ও উপজেলার প্রতিটি ইউনিয়ন ভাগ করে উপজেলার একাধিক প্রশাসনিক কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মৌখিক পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই আবেদনকারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সময় বাঁড়ার সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে ভিড়ের সৃষ্টি হয়। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আবেদনকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতুহল দেখা যায়। ফ্যামিলি কার্ডের মৌখিক পরীক্ষা অংশ নিতে আাসা আবেদনকারীরা জানায়, তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদ পাওয়ার আশায় তারা নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এবং দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই নিজেদের পদ পাওয়ার জন্য অপেক্ষা করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ মাঠ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে ছিলেন আবেদনকারীদের ব্যাপক উপস্থিতির কারণে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version