শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, ‘ধন্যবাদ বন্ধুরা। গত রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা যেভাবে ভিডিওটিতে সাড়া দিয়েছেন এবং নানা মূল্যবান মতামত দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, ‘আপনাদের এই ভালোবাসা ও সমর্থন ভবিষ্যতেও অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি। আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় হবে। সবাইকে আবারও ধন্যবাদ।’

এর আগে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে মোদি এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন। ইনস্টাগ্রামে প্রকাশিত ওই ভিডিওতে তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস কোনো ছোটখাটো বিষয় নয়। এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর উদ্বেগ ও কষ্টের কারণ। তাই গত আড়াই মাসে সরকার এ সমস্যা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে।’

তিনি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়, সে বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই দ্রুত পরীক্ষাগুলো সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মোদি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের একটি প্রস্তাব তার হাতে এসেছে। তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের প্রস্তুত করা প্রস্তাবটি আগামী মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। পরে মন্ত্রিসভার মতামতের ভিত্তিতে এটি চূড়ান্ত করে সংসদে বিল আকারে দ্রুত পাস করানোর উদ্যোগ নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version