বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭

প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের আমিরের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। উপসাগরীয় দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে এ আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)’র ৫০তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে আজ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের আমিরকে লেখা প্রধানমন্ত্রীর চিঠিটি হস্তান্তর করেন।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

টিএসি-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে ম্যানিলায় অনুষ্ঠিত বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version