বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

একই দিনে,একই মসজিদে পর পর দুই বার পবিত্র জুম্মার নামাজ! শুনতে অবিশ্বাস্য ও অবাক করার মতো হলেও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী পৃথিমপাশা নবাব বাড়ির জামে মসজিদে যুগের পর যুগ ধরে পরিচালিত হয়ে আসছে এই ব্যতিক্রমী ও অনন্য সংস্কৃতি।

মূলত শিয়া ও সুন্নী—উভয় মতাবলম্বী মুসল্লিদের ধর্মীয় রীতিনীতি, খুতবা ও সময়ের ভিন্নতার কারণে এই একই মসজিদে পৃথক দুটি জুম্মার জামাত অনুষ্ঠিত হয়। জমিদার আমল থেকে শুরু হওয়া শতাব্দীর প্রাচীন এই রেওয়াজ আজও কোনো প্রকার মতভেদে না জড়িয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। সাধারণত বিভিন্ন মতাবলম্বীদের মধ্যে ধর্মীয় চর্চা নিয়ে নানা টানাফোড়ন দেখা গেলেও, পৃথিমপাশা নবাব বাড়ির চিত্র একেবারেই ভিন্ন।

স্থানীয়দের মতে:- এই ব্যতিক্রমী উদ্যোগটি কোনো বিভেদের প্রতীক নয়, বরং দুটি ভিন্ন সম্প্রদায়ের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন। শতাব্দীর পর শতাব্দী ধরে শিয়া ও সুন্নী সম্প্রদায়ের মানুষ এখানে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্মীয় সংস্কৃতির পরিবেশ রক্ষা করে আসছেন।

ঐতিহাসিক এই নবাব বাড়ির জামে মসজিদটির স্থাপত্যশৈলী এবং দুই রীতিতে জুম্মা আদায়ের এই প্রাচীন ঐতিহ্য দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন ও বিশেষ করে শুক্রবার বহু দর্শনার্থী ভিড় জমান। ধর্মীয় উদারতা ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থানটি এখন মৌলভীবাজারের অন্যতম প্রধান ঐতিহাসিক স্মৃতি চিহ্নের আকর্ষণ। কোনো প্রকার সংঘাত ছাড়াই দুই ভিন্ন ধারায় ধর্মীয় আচার একই ছাদের নিচে একই দিনে উদযাপিত হওয়া-কুলাউড়ার পৃথিমপাশার নবাব বাড়িকে দেশের বুকে সম্প্রীতির এক অনন্য উচ্চতায় আসীন করেছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version