ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২০২৬’ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে নীলফামারী ডিমলা উপজেলায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অতি দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে ধারাবাহিকভাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এডিপি) এর অর্থায়নে উপজেলায় হুইল চেয়ার, সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ইত্যাদিন নানা ধরনের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন ক্রীড়া ক্লাব ও সংগঠনের মাঝে ফুটবল, মিনি গোলপোস্ট, নেট, ক্রিকেট ব্যাট গাছের চারা, ও শিক্ষার্থীদের জন্য স্কুলের উপকরণসহ নানা ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এবং পর্যায়ক্রমে উপজেলার আরও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝেও এসব সামগ্রী বিতরণ করা হবে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য এবং নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মজিবুর রহমান ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



