তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্য ৩ জন দেখতে পেয়েছেন দুনিয়ার আলো। বাকী ৮ জনের চোখের অপারেশনের জন্য চলছে প্রস্তুতি। মৌলভীবাজার-৩(সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এর নির্দেশে- ও রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল ইসলাম এর যোগাযোগ ও অনুরোধে- বুধবার (২২শে জুলাই) মৌলভীবাজার জেলা ও রাজনগর উপজেলা প্রশাসনের সহযোগিতা ও সার্বিক তত্বাবধানে- মৌলভীবাজার চক্ষু হাসপাতালের কর্মকর্তা চিকিৎসক সহ সকলের নিরলস প্রচেষ্টায় এবং সর্বময় ক্ষমতার মালিক মহান আল্লাহর দয়ায়- রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের একই পরিবারের জন্মান্ধ ১১ জন সদস্যের মধ্যে ৩জনের অস্ত্রপাচার হবার পর চোখে দেখতে পারছেন।
তাদের দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে ছুটে যান, রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার ও রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল ইসলাম। তিন জনের চোখে দেখতে পারছেন এমন খবরে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন যে, আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ যেন- এই পরিবারের সকলের চোখের আলো ফিরিয়ে দিয়ে দুনিয়ায় আল্লাহর নিয়ামত সমূহ দেখার তৌফিক দান করেন- আমীন।



