মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুর গ্রামের মৃত উপেন্দ্র হাজংয়ের ছেলে অর্জুন হাজং (৫০)-কে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত অর্জুন হাজংকে আটক করে রাখেন।

পরে খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে পুলিশি হেফাজতে নেয়। ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মধ্যনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা রুজুর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, শিশু ও নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। এ ধরনের অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম অব্যাহত থাকবে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version