রবিবার, সেপ্টেম্বর ১৩

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া এলাকার একটি জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জলাশয়ে পেতে রাখা প্রায় ৬০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ধ্বংসের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহান জানান, দেশীয় মাছের প্রজনন মৌসুমে মা মাছ, ডিম ও পোনা মাছ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিষিদ্ধ চায়না দুয়ারি ও অন্যান্য অবৈধ জালের ব্যবহার জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ কারণে মৎস্য বিভাগ এ ধরনের জালের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, আইন অনুযায়ী জব্দকৃত জাল ধ্বংস করা হবে। অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ঈশ্বরগঞ্জের বিভিন্ন নদী-খাল ও জলাশয়ে অসাধু চক্রের মাধ্যমে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকারের বিষয়টি উঠে আসে। এসব জালের কারণে দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর উপজেলা মৎস্য বিভাগ দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ জাল জব্দের এ পদক্ষেপ গ্রহণ করে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version