ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস-২০২৬- পালন উপলক্ষে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার-ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির।
জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির অন্যতম নারী সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মজিবুর রহমান, ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আকিক, এবং ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন, ডিমলা ছাত্রদলের সদস্যসচিব হালিমুল হোসেন রাসেল, ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানায় তারা ও জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।



