নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীর শহীদদের এবং আহতদের অসামান্য আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে নেত্রকোনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১২টায় শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি বলেন, ছাত্র-জনতার এই আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের রক্তের ঋণ শোধ করতে হলে গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু। তিনি তার বক্তব্যে বলেন, যারা দেশের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছেন, জাতি তাদের চিরদিন মনে রাখবে। আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলকে এই শহীদদের অনুপ্রেরণা নিয়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এ স্মরণসভায় জেলা ছাত্রদল এবং এর অধীনস্থ বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ জুলাই-আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভার শেষাংশে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version