নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় নেত্রকোনার কলমাকান্দায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অসামান্য আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় বক্তব্য রাখেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আহমেদ শফি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, চেয়ারম্যান ওবায়দুল হক পাঠান, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওবায়দুল হক পাঠান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম।

এছাড়াও সভায় জুলাইয়ের রাজপথের সম্মুখসারির আহত যোদ্ধা জহিরুল ইসলাম মামুন ও আকাশ তাদের অভিজ্ঞতা ও ত্যাগের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ আহাদুনের বাবা-মা এবং শহীদ মেহেদী হাসানের মা-সহ অন্যান্য শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে তাঁদের আদর্শকে ধারণ করতে হবে। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে আন্দোলনে আহত জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন, সুচিকিৎসা ও দ্রুত পুনর্বাসন নিশ্চিত করার ওপর সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভার শেষ পর্যায়ে জুলাই শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version