রবিবার, সেপ্টেম্বর ১৩

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পৃথক দুটি অভিযানে ৬৭ পিস ইয়াবা ও শূণ্য দশমি ষাট গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ও বুধবার (১৫ জুলাই) বারহাট্টা থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে সিংধা ইউনিয়নের সিংধা চৌরাস্তা বাজারে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা সোনাউল্লার চর গ্রামের মো. রানা আহমেদ (২৬) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির কোঁচা থেকে কালো প্যাকেটে মোড়ানো অবস্থায় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার পাঁচশো টাকা।

অন্যদিকে, গত বুধবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা সদর ইউনিয়নের গোপালপুর পশ্চিম বাজার মোড়ে আরেক অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. সুমন (৩০) ও মো. মারুফ (২১) নামের দুই যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সুমনের কাছ থেকে দুই পিস ইয়াবা এবং মারুফের কাছ থেকে তিন পুড়িয়া (০.৬০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সুমন মহাজনপাড়া এবং মারুফ বৃ-কালিকা গ্রামের বাসিন্দা।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে এবং তাদের আদালতের প্রেরণের করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version