মেহেদি হাসান রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত ভ্যান দুমড়ে-মুচড়ে একই পরিবারের তিন সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার–জলঢাকা আঞ্চলিক সড়কের পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাদিয়াপাড়া এলাকার প্রতিমা রানি (২৮), তাঁর দুই ছেলে পিতোসা বর্মন (৮) ও যাদব বর্মন (৪)। অপর নিহত ব্যক্তি ভ্যানচালক পরিমল বর্মন (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানটি ডোমার–জলঢাকা সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডোমার থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version