মঙ্গলবার, অক্টোবর ১৩

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর:

ডিমলা উপজেলায় কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মাইন উদ্দিন সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত বিভিন্ন কৃষি কার্যক্রম ও মাঠ ফসলের সঠিক ফলন নির্ধারণের লক্ষ্যে পরিদর্শন করেন। এসময় তিনি আউশ ধানের নমুনা সংগ্রহে অংশ নেন এবং কৃষকদের সাথে মতবিনিময় করেন।

শনিবার (১১ জুলাই ২০২৬) উপজেলার বিভিন্ন কৃষি এলাকা পরিদর্শনকালে তিনি প্রণোদনা কর্মসূচির অগ্রগতি, আউশ ধানের উৎপাদন পরিস্থিতি এবং মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া তিনি কৃষকদের সাথে কৃষি উৎপাদন, সার ও বীজ ব্যবস্থাপনা, সেচসহ বিভিন্ন কৃষি বিষয় নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. জাকির হোসেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মঈনসহ সহকারী কৃষি কর্মকর্তা কর্মচারীর। এ সময় কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষি উন্নয়ন কার্যক্রম আরও ভারতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version