কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল)আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনীস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।অনুষ্ঠানের শুরুতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ফুল ও ক্রেস্ট দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন। কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেন এবং কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন

অনুষ্ঠানে বক্তারা কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোকপাত করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী শিক্ষকদের সমাজের আলোকবর্তিকা হিসেবে অভিহিত করে শিক্ষা খাতের উন্নয়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৪ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version