মো: জাহিদুল ইসলাম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় দিবস।

এরই ধারাবাহিকতায়, উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পুরস্কার, এবং গাছের চারা বিতরণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার গাছের চারা বিতরণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: ইমরানুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসাবে নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তারা ও উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানসহ বিভিন্ন দলের নেতা কর্মীরা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় পল্লী উন্নয়ন দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পল্লী উন্নয়ন হলে দেশ উন্নয়ন হবে। পল্লী উন্নয়ন ও সমবায় কার্যক্রম দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলেই একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version