নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে আজ সোমবার সকালে বি.আর.ডিবি চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। পরে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো.এরফান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু।

আরো বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম,নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর সভাপতি আহম্মদ আলী রানা,পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা,উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান,নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি মো.আক্তারুজ্জামান বকুল,সাবেক ভিপি ফরহাদ হোসেন ডেভিড সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিআরডিবির সদস্যগণ।অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.আতাউর রহমান। আলোচনা শেষে উপজেলা চত্বরে একটি চারা গাছ রোপন করেন সাংসদ রবিউল আওয়াল লাভলু।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version