সোমবার, অক্টোবর ১২

গাইবান্ধা:

রোগী প্রতি বরাদ্দ ১৯০ গ্রাম মুরগির মাংস। অথচ দেওয়া হচ্ছিল মাত্র ২৫ থেকে ৩৫ গ্রাম। গাইবান্ধা জেনারেল হাসপাতালে এমন অনিয়ম ধরা পড়েছে গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিমের হঠাৎ পরিদর্শনে।  আজ ৫ জুন রবিবার হাসপাতাল পরিদর্শনে যান তিনি। এসময় রোগীদের খাবার পরিমাপ করে দেখা যায়, সরকারি বরাদ্দ অনুযায়ী প্রত্যেক রোগীকে ১৯০ গ্রাম মুরগির মাংস দেওয়ার কথা থাকলেও রোগীরা পাচ্ছেন মাত্র ২৫ থেকে ৪০ গ্রাম মাংস। এসময় রুটি, কলাসহ অন্যান্য খাবারেও অসঙ্গতি ধরা পড়ে। 

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে অনিয়মের কারণ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য মো. আব্দুল করিম। এছাড়া হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মো. আব্দুল করিম বলেন, এখানে অনিয়ম ধরা পড়েছে। এ অনিয়মগুলো বরদাশত করা হবে না। সমস্ত অনিয়ম এখানে বন্ধ করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version