পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। রোববার (৫ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার উপস্থিত ছিলেন।

 এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও প্রভাষক আসাদুজ্জামান চৌধুরী মানু, পীরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন প্রমূখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, উপজেলার পীরগঞ্জ, কষারানীগঞ্জ, দৌলতপুর, খনগাঁও ও সৈয়দপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ২০০ জন পরিবারকে জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ এবং ১৫শ  পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version