রবিবার, সেপ্টেম্বর ১৩

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ কর্মসূচি। রবিবার (৫ জুলাই) উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির সমাপ্তি ঘটে।

রবিবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এক আড়ম্বরপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

সমাপনী এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দেও, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান এবং মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী এবং নানা শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে অতিথিরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী সত্তার নানা দিক নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় বক্তারা বলেন, নজরুলের আদর্শ ও স্মৃতি ধারণ করে যুবসমাজকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অবক্ষয় রোধে এবং নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তারা আরও বলেন, সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। নজরুলের চেতনা বুকে ধারণ করে আগামীর সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সবশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ আয়োজনের পর্দা নামে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version