নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে মো. শাহা আলম (৩৫) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। দণ্ডপ্রাপ্ত শাহ আলম আটপাড়া থানাধীন চিরামপাশা গ্রামের মো. সাত্তার মিয়ার ছেলে।

রবিবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আটপাড়া উপজেলার চিরামপাশা গ্রামে আসামির নিজ বসতঘরে এই অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় চিরামপাশা গ্রামে শাহ আলমের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালায় ডিএনসি’র একটি চৌকস আভিযানিক দল। এ সময় ঘরের ভেতর মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে তাকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি। আটককৃত আসামি তার অপরাধ স্বীকার করলে বিজ্ঞ বিচারক তাকে দোষী সাব্যস্ত করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাজাপ্রাপ্ত আসামি মো. শাহা আলমকে ইতোমধ্যেই নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষায় এবং মাদকমুক্ত সমাজ গড়তে জেলাব্যাপী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version