জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে রাজনৈতিক ষড়যন্ত্র এবং অর্থলোভী নারীর মাধ্যমে পরিকল্পিতভাবে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আদারভিটা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে মাদারগঞ্জ আদারভিটার স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. নিজাম উদ্দিন। এ সময় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মো. নিজাম উদ্দিন অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাকে বিতর্কিত ও জনসম্মুখে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে স্বার্থান্বেষী একটি মহল দীর্ঘদিন ধরে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। অর্থের লোভে প্ররোচিত হয়ে এক নারীকে ব্যবহার করে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে আমি জনগণের সেবা ও দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। আমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ক্ষুন্ন করতে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করার লক্ষ্যেই প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহল এসব নোংরা ষড়যন্ত্র করছে।’ তিনি এমন অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version