শুক্রবার, অক্টোবর ৯

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় পরিত্যক্ত বসতঘরে মাদকের আসর বসানোর দায়ে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার মাস্টারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কেন্দুয়া উপজেলার কুণ্ডলী গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (২৬), একই গ্রামের মৃত আসর উদ্দিনের ছেলে মো. ফজলু তালুকদার (৫০) এবং বাদে আঠারবাড়ি এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে মো. সায়েম (৪৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাস্টারপাড়া এলাকার রামলাল রবিদাসের দখলীয় পরিত্যক্ত বসতঘরে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় ওই ঘরের ভেতর মাদক সেবন ও সংরক্ষণের প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করে অধিদপ্তরের আভিযানিক দল।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। আটককৃতরা তাদের দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, রায় ঘোষণার পর আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত ওই তিন আসামিকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version