শুক্রবার, অক্টোবর ৯

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধা জেলার বালাশীঘাট পর্যন্ত প্রস্তাবিত ২য় যমুনা সেতু নির্মাণের দাবিতে জামালপুরে বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ‘জামালপুর জেলাবাসী’র ব্যানারে শহরের সকাল বাজার এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলায় এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে ও যুবদল নেতা শাহাদাত হোসেন সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা মাহবুবুর রহমান জিলানী, রানা মেনশন সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বাজেট প্রস্তাবনায় প্রধানমন্ত্রী ঘোষিত ২য় যমুনা সেতুটি দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট হয়ে গাইবান্ধা জেলার বালাশীঘাট পর্যন্ত নির্মাণ করা এখন সময়ের দাবি। এই রুটে সেতুটি নির্মিত হলে উত্তরবঙ্গের সাথে বৃহত্তর ময়মনসিংহ ও ঢাকার যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, বাহাদুরাবাদ-বালাশীঘাট পয়েন্টে সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের প্রবেশদ্বারগুলোর ওপর চাপ কমবে এবং বর্তমান দূরত্বের চেয়ে প্রায় দুইশো কিলোমিটার রাস্তা কমে আসবে। এতে শুধু যাতায়াতের সময়ই বাঁচবে না, বরং জ্বালানি খরচ ও পণ্য পরিবহনের ব্যয় ব্যাপক হারে হ্রাস পাবে। ফলস্বরূপ, পিছিয়ে পড়া এই দুই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে এক অনন্য মাত্রা যোগ হবে।

অবিলম্বে গণদাবি মেনে এই নৌ-রুটে ২য় যমুনা সেতু নির্মাণের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা। শোভাযাত্রা ও সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, ছাত্র-জনতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version