শুক্রবার, অক্টোবর ৯

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক গ্রাম হেরোইনসহ মো. সবুজ আলম (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবুজ আলম উপজেলার চিরাম ইউনিয়নের চাট্টা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে।

মঙ্গলবার (৩০ জুন) প্রেফতারকৃত যুবককে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে। এরআগে, গতকাল (সোমবার) রাতে উপজেলার আসমা বাজারের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করে বারহাট্টা থানা পুলিশ।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোপালপুর বাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী ললিতার কাছ থেকে হেরোইন ক্রয় করে মোটরসাইকেলযোগে সবুজ আলম আসমা বাজারের দিকে যাচ্ছে। খবর পেয়ে পুলিশের একটি দল আসমা ব্রিজের দক্ষিণ পাশে অবস্থান নেয়। পরে মোটরসাইকেলসহ সবুজকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০ হাজার টাকা মূল্যের এক গ্রাম হেরোইন জব্দ করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, গ্রেপ্তারকৃত সবুজের বিরুদ্ধে ইতোপূর্বেই তিনটি এবং ললিতার বিরুদ্ধে নয়টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। আজ (মঙ্গলবার) তাকে মদক মামলায় জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বারহাট্টা থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version