শুক্রবার, অক্টোবর ৯

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুবদল নেতা এম শুভ পাঠান।

বৃহস্পতিবার (২৫ জুন) সাক্ষাৎকালে তারা জামালপুরের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা এবং দুঃসময়ে রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

নিলুফার চৌধুরী মনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। তাঁর সাথে আলোচনাকালে এম শুভ পাঠান তৃণমূলের রাজনীতির বর্তমান চিত্র তুলে ধরেন।

সাক্ষাৎকালে শুভ পাঠান জামালপুর জেলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিবরণ দিয়ে বলেন, বিগত দিনে দলের প্রতিটি ক্রান্তিলগ্নে এবং বৈরী পরিস্থিতিতে যেসব পরীক্ষিত নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন, বর্তমান সময়ে তাদের যথাযথ মূল্যায়ন অত্যন্ত জরুরি। ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের সাংগঠনিকভাবে মূল্যায়ন করা হলে তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি আরও মজবুত হবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘স্বনির্ভর বাংলাদেশ’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার স্বপ্নের কথা উল্লেখ করে শুভ পাঠান বলেন, এই ভিশন বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও জাতির কল্যাণে শীর্ষ নেতৃত্বের এই রূপরেখা বাস্তবায়নে দলের সকল স্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সাথে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

বৈঠকে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি তৃণমূল নেতাদের বক্তব্য অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন এবং জামালপুরের রাজনীতি ও ত্যাগী কর্মীদের মূল্যায়নের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। আগামী দিনে দলের হাতকে আরও শক্তিশালী করতে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনেরও তাগিদ দেন তিনি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version