কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “হীড বাংলাদেশ” এর উদ্যাগে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় উচ্চশিক্ষা বৃত্তি প্রদান এবং ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ও ৪ ও ৫ প্রাপ্ত ৭৫ জন মেধাবী ছাত্র- ছাত্রীকে সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়।
বুধবার (২৪জুন)দুপুর ১২টায় হীড বাংলাদেশ কমলগঞ্জের প্রজেক্ট সেন্টারে মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত কাম্পু এর সভাপতিত্বে ও কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, হীড বাংলাদেশের সিলেট বিভাগের প্রকল্প পরিচালক ফ্রান্সিস হাজং, লিয়াজু কর্মকর্তা এবং ব্যবস্থাপক কেপিএম নুরুল আলম সিদ্দিকী, সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আল আমিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন ও এসআই মাহবুব প্রমূখ।
এসময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র দেব , প্রভাবতী সিনহা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, তন্নি বৈদ্য তমা ও রাফসান আহমেদ রাকিব। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ ও ৪ প্রাপ্ত ৫১ জন এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ ও ৪ প্রাপ্ত ২৪ জনকে ৩লক্ষ ১১ হাজার টাকা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও হীড বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



