গাইবান্ধা: রেস্টুরেন্টের উচ্ছিষ্ট খাবারের প্রলোভন দেখিয়ে গাইবান্ধা সদর উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করছে পুলিশ। আজ বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ থেকে তাকে আটক করা হয়।ভুক্তভোগী ওই শিশু খোলাহাটী ইউনিয়নের বাইরবন এলাকার সানোয়ার হোসেন ( ছদ্মনাম ,) এর মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১১টার দিকে উপজেলার ভেড়ামারা চায়না রেস্টুরেন্টের ম্যানেজার আমির আলী ভুক্তভোগী ওই শিশুকে হোটেলের বেঁচে যাওয়া উচ্ছিষ্ট খাবার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে স্থানীয় জনসাধারণের নজরে বিষয়টি আসলে দুপুর ২টার দিকে উত্তেজিত জনসাধারণ রেস্টুরেন্টেটি চারপাশে ঘিরে অভিযুক্ত আমির হোসেনকে অবরুদ্ধ করে রাখে। পরে গাইবান্ধা সদর থানা পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন।

পরে উত্তেজিত জনসাধারণ রেস্টুরেন্টেটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন। গ্রেফতারকৃত আমির হোসেন দারিয়াপুর বাজারের মো: জয়নাল মিয়ার ছেলে। তিনি ওই রেস্টুরেন্টের ম্যানেজার।গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘ধর্ষনের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া শিশুটির আলামত সংগ্রহ করা হচ্ছে। আটকব্যক্তি থানা হেফাজতে রয়েছে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version