শনিবার, অক্টোবর ১০

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষককে একযোগে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে অন্য বিদ্যালয় থেকে আরও তিনজন শিক্ষককে এই বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। ইতোমধ্যে নতুন শিক্ষকরা বিদ্যালয়টিতে যোগদান করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ১০ জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সরকারি মাধ্যমিক শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, বদলিকৃত শিক্ষকরা গত ১৬ জুন অপরাহ্ন থেকে তাৎক্ষণিকভাবে বর্তমান কর্মস্থল থেকে বিমুক্ত বলে গণ্য হয়েছেন।

বদলিকৃত শিক্ষকরা হলেন- ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মাহবুবুল আলম, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ইমরান তালুকদার। এরমধ্যে মোহাম্মদ মাহবুবুল আলম ও নুরুজ্জামানকে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং ইমরান তালুকদারকে দুর্গাপুরের মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট গভর্নমেন্ট হাই স্কুলে বদলি করা হয়েছে।

এদিকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল রাখতে একই আদেশে অন্য সরকারি বিদ্যালয় থেকে তিনজন শিক্ষককে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থলাভিষিক্ত করা হয়েছে। তারা সবাই কর্মস্থলে যোগ দিয়ে দাপ্তরিক ও পাঠদান কার্যক্রম শুরু করেছেন।

একসঙ্গে তিনজন শিক্ষকের বদলি ও নতুন শিক্ষকদের যোগদানের এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট শিক্ষানুরাগী ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version