নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানির দায়ে ইমরান হোসেন রিফাত (১৯) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর পৌনে ২টার দিকে নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর উচ্চ বিদ্যালয়ে টিফিনের ছুটি চলছিল। এ সময় অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী তার কয়েকজন সহপাঠীর সঙ্গে স্কুলের সামনে নুরুল হকের মুদির দোকানে যায়। দোকানে অবস্থানকালেই একই এলাকার বাসিন্দা ইমরান হোসেন রিফাত হঠাৎ করে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে এবং প্রকাশ্যে শ্লীলতাহানির চেষ্টা করে।

দিনের আলোতে সবার সামনে এমন ঘটনা ঘটতে দেখে স্থানীয় দোকানদার ও আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। তারা অভিযুক্ত রিফাতকে হাতেনাতে আটক করেন। তবে স্থানীয়দের জেরার মুখে আটককৃত যুবক দাবি করেন, ওই স্কুলছাত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। নীয়রা তার এই দাবি আমলে না নিয়ে তাকে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়া এবং তার সঙ্গীয় ফোর্স। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত রিফাতকে আটক করে এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকে নিজেদের হেফাজতে নেয়।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রকাশ্যে ছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে অভিযুক্ত ইমরান হোসেন রিফাতকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দণ্ডপ্রাপ্ত রিফাতকে সাজা ঘোষণার পর পূর্বধলা থানায় পাঠানো হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। স্কুলের সামনে দিনের বেলায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে স্থানীয় অভিভাবক মহল উদ্বেগ প্রকাশ করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version