নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদনে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও তাদের দোসরদের দেশব্যাপী অস্থিরতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২২ জুন) দুপুরে মদন উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

জানা যায়, সোমবার দুপুরে মদন পৌর শহরে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মদন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে মদন বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দেন এবং যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন নেতৃত্ব দেন। এছাড়া উপজেলা ও পৌর শাখা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশ চলাকালে মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। তারা দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর গভীর অপচেষ্টা চালাচ্ছে। তাদের এসব অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদেই আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল।”

তিনি ষড়যন্ত্রকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “আওয়ামী লীগের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড এবং দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের চক্রান্ত প্রতিহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বদা প্রস্তুত রয়েছে।” স্থানীয় শান্তিশৃঙ্খলা রক্ষায় দলটির নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে থাকবেন বলেও জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version