হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন/২০২৬) বিশ্ব রক্তদান দিবস উপলক্ষ্যে রক্তদান কার্যক্রমে বিশেষ অবদান রাখায় রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুদ্দোহা মাসুম। সভাপতিত্ব করেন সেবানীড় ফাউন্ডেশনের চেয়ারম্যান জোবায়ের হোসাইন। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান রাজিব ও শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম রুবেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, আমির নাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুনতাসীর রায়হান, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি মো. আবিদুর রহমান, সেবানীড় ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আল ইমরান মুক্তা। অনুভূতি ব্যক্ত করেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, গৌরীপুর রক্তদান ফান্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, সেবানীড় ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ওয়ালি উল্লাহ রুবেল, তরিকুল ইসলাম, মহসিন মাহমুদ প্রমুখ।

সম্মাননাপ্রাপ্ত রক্তদাতারা হলেন মো. রইছ উদ্দিন, হিমেল মাহমুদ, ইমরান হোসেন হৃদয়, শেখ মোহাম্মদ বিপ্লব, মো. শাহজাহান হোসেন, মো. আজিজুল ইসলাম, সংগঠন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন, রক্তদূত ব্লাড ডোনার সোসাইটি, ইয়াসিন আরাফাত ব্লাড সোসাইটি ইয়াসিন।

 

টিএমবি/এইচ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version