টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে নাগরপুর উপজেলা শহরের বিভিন্ন এলাকায় গতকাল বিকেল ৫ টা থেকে আজ বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন। কোন প্রাকৃতিক প্রতিকূল পরিবেশ ছাড়াই গতকাল ১৬ জুন বিকেল ৫টা থেকে নাগরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস আদালত সহ আবাসিক এলাকা রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। তিব্র গরম ও চরম মশার উপদ্রবে অসুস্থ রোগী, বৃদ্ধ, শিশুদের নিয়ে অতিকষ্টে সময় অতিবাহিত করছে এলাকার জনসাধারণ।

এছাড়াও চলমান বিশ্বকাপ ফুটবল খেলায় জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনার খেলা না দেখতে পেয়ে পল্লী বিদ্যুৎ দায়িত্ব অবহেলাকে দায়ী করেছে এ দলের সাপোর্টাররা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায়, মোবাইল সেবা সহ বিভিন্ন সেবা মুখথুবড়ে পড়েছে। এতো দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণ  এবং সম্ভব বিদ্যুৎ প্রাপ্তির সময় জানানো হয়নি গ্রাহকদের। সংবাদটি লেখার সময় পর্যন্ত বিদ্যুৎ সচল হয়নি।

এত দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন জানতে নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বে থাকা নায়ন চন্দ্র পল্লী বিদ্যুৎ এর সেবার মান খুবই ভালো দাবি করে বলেন, গতকাল একটি ট্রান্সফরমারে সমস্যা হয়েছে তাই বিদ্যুৎ বন্ধ রয়েছে। আমরা সেটি মেরামত করতে পাঠিয়েছি। ট্রান্সফরমার টি মেরামত হলেই লাইন পুনরায় সচল হবে বলে আশা করছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version