গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন থেকে শীর্ষ মাদক ব্যবসায়ি রোকন (৩৩) কে ৭০০ পিচ ইয়াবাসহ থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি বিরুদ্ধে থানায় ৪ টি মাদক মামলা চলমান রয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ। গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা অংশ হিসাবে (১৭ জুন) বুধবার ভোর রাতে অতিরিক্ত পুলিশ সুপার সি-সার্কেল মুত্তাজুল ইসলাম এর নেতৃত্বে গাইবান্ধা সদর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ এর একটি দল সদর থানার রামচন্দ্রপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

ভোর আনুমানিক ৪ টা ৫০ মিনিটের সময় সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর মধ্যপাড়া গ্রামের মাছের খামারের একটি ঘর থেকে গাইবান্ধা জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন(৩৩) কে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।

এ অভিযান পরিচালনা কালে তার হেফাজত থেকে ৭০০ শত পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট সেবনের ফয়েল পেপার, লাইটার এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রোকন একজন চিহৃিত মাদককারবারি তার বিরুদ্ধে এর পূর্বেও গাইবান্ধা সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version