মঙ্গলবার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে যান মেসি। এর ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডে সমতা আনেন এই মহানায়ক।

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের পর প্রতিক্রিয়ায় ৩৮ বছর বয়সী এই তারকা বলেন, ‘পরিবারের সঙ্গে, সতীর্থদের সঙ্গে, যারা সবসময় আমার পাশে থাকে, এই মুহূর্তটি উপভোগ করতে পারা সত্যিই খুব সুন্দর। আমি খুবই আনন্দিত।’

শুধু ব্যক্তিগত অর্জন নয়, দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট মেসি। শিরোপাধারী আর্জেন্টিনার লক্ষ্য টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা। ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দল বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারেনি।

মেসি বিশ্বাস করেন, সেই ইতিহাস বদলানোর সামর্থ্য আছে বর্তমান আর্জেন্টিনা দলে। তিনি বলেন, ‘এই দলটি খুবই ঐক্যবদ্ধ, খুবই শক্তিশালী একটি দল। আমি ভালো অনুভব করছি। আমরা কঠিন একটি ম্যাচ জিততে পেরেছি। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’

এ সময় আর্জেন্টাইন সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা, ‘আমি সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। তারা আবারও দেখিয়েছে, আর্জেন্টিনা এই বিশ্বকাপ নিয়ে কতটা উন্মাদ। আমরা আবারও পুরো স্টেডিয়াম ভরে ফেলেছি।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version