জামালপুর প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জামালপুরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২০২৬) এর অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী স্কুল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার, জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল হক।

বক্তারা শিক্ষার্থীদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশে দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আর তাদের মেধা ও মননশীলতা বাড়াতে ক্রীড়া চর্চার বিকল্প নেই।

সদর উপজেলার বিভিন্ন স্কুল থেকে ৪৮ জন প্রতিযোগী (বালক ও বালিকা) অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। দিনব্যাপী হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বালক ও বালিকা উভয় বিভাগ থেকে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় বালিকা বিভাগে চ্যাম্পিয়ন মাইশা বিনতে মামুন (জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) ও রানার্সআপ ইশরাত জাহান (জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) এবং বালক বিভাগে চ্যাম্পিয়ন সিফাত ইসলাম (সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়) ও রানার্সআপ মো. স্বাধীন ইসলাম (সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়)

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। মেধার এই লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version