বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসন, শক্তিশালী আইন ও নীতি প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে এ মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’—এই প্রতিপাদ্য নিয়ে কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি সত্যবান সেন গুপ্ত।

সনাক সদস্য কবিতা হাওলাদারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনটির পরিবেশ বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক ইসমাঈল হোসাঈনসহ অন্যরা।
এ সময় দিবসটি উপলক্ষে টিআইবি প্রণীত ধারণাপত্র উপস্থাপন করেন ইয়ুথ এনগেজমেন্ট সাপোর্ট (ইয়েস) গ্রুপের দলনেতা তামান্না ইসলাম, সদস্য সায়েম কাজী এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের সহসমন্বয়ক নাইম উদ্দিন। পরে শিশুশ্রম নির্মূলে টিআইবির পাঁচ দফা সুপারিশ তুলে ধরা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্জ্য ব্যবস্থাপনা খাত শিশুশ্রমের অন্যতম ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। এ খাতে যুক্ত শিশুদের স্বাস্থ্যঝুঁকি, নিরাপত্তাহীনতা ও শিক্ষা থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারা দ্রুত জাতীয় কর্মপরিকল্পনা হালনাগাদ এবং আইন প্রয়োগ জোরদারের দাবি জানান।

পাঁচ দফা সুপারিশের মধ্যে রয়েছে—জাতীয় কর্মপরিকল্পনা হালনাগাদ, নির্ভরযোগ্য তথ্যভিত্তিক তদারকি জোরদার, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে শিশুদের জন্য নিষিদ্ধ ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো।

এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের ঘটনা জানানোর জন্য পৃথক হটলাইন চালু, তদারকির জন্য বিশেষায়িত ইউনিট গঠন এবং অপ্রাতিষ্ঠানিক খাতকে নিবন্ধনের মাধ্যমে মূলধারায় আনার ওপরও জোর দেওয়া হয়।

মানববন্ধনে সনাকের সদস্য মো. নজরুল ইসলাম তালুকদার, বজলুর রশিদসহ ইয়েস ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের সদস্য এবং টিআইবির কর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত জনসাধারণের মধ্যে টিআইবি প্রণীত ধারণাপত্র বিতরণ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version