সোমবার, অক্টোবর ১২

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

ভূমিদস্যুতা ও জাল দলিল চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দীর্ঘ আইনি লড়াই শেষে ডিমলার তিন সাংবাদিক সসম্মানে খালাস পেয়েছেন। সম্প্রতি বিজ্ঞ আদালত এ মামলার রায় ঘোষণা করে সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দেন।

খালাসপ্রাপ্ত সাংবাদিকরা হলেন— স্টার নিউজের নীলফামারী প্রতিনিধি পারভেজ রুবেল, সকাল নিউজের ডিমলা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব এবং দৈনিক মানব কণ্ঠের ডিমলা উপজেলা প্রতিনিধি বাদশা সেকেন্দার ভুট্টু।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালে একটি ভূমিদস্যু ও জাল দলিল চক্রের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে একটি পক্ষ ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। মামলার পর দীর্ঘ সময় ধরে তারা আইনি জটিলতা ও মানসিক চাপের মধ্যে থাকলেও নিজেদের নির্দোষ দাবি করে নিয়মিত আদালতে হাজিরা দেন এবং আইনগত লড়াই চালিয়ে যান।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার অভিযোগের পক্ষে পর্যাপ্ত ভিত্তি না পাওয়ায় তিন সাংবাদিককে সসম্মানে খালাস প্রদান করেন।

রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকরা বলেন, জনস্বার্থে ও সত্য উদ্ঘাটনের লক্ষ্যে সংবাদ প্রকাশ করায় তাদের এ মামলার মুখোমুখি হতে হয়েছিল। আদালতের এ রায় সত্য ও ন্যায়ের বিজয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তারা বলেন, “সত্যকে হয়তো সাময়িকভাবে হয়রানির মুখে ফেলা যায়, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।”

খালাসপ্রাপ্ত সাংবাদিকরা রায়ের জন্য বিজ্ঞ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে মামলার পুরো সময়ে আইনি সহায়তা প্রদানকারী আইনজীবী, সহকর্মী সাংবাদিক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতিও ধন্যবাদ জানান।
তারা বলেন, সব ধরনের চাপ ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতা অব্যাহত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version