গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলায় অবৈধ জুয়া ও মাদকবিরোধী অভিযানে জুয়া খেলার সময় ৫ জুয়ারুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। জানা যায় রামচন্দ্রপুর ইউনিয়নের ভাঙা ডিপবাজার গোরস্থান পাড়ায় পতিত জমিতে জুয়া খেলা চলাকালে অভিযান পরিচালনা করা হয়। সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় পাঁচজন জুয়ারুকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রামচন্দ্রপুর ইউনিয়নের (হাজীপাড়া) গ্রামের সফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩২), একই ইউনিয়নের গোরস্থান পাড়াসামছুল হকের ছেলে রুবেল মিয়া পন্তু (২৮), রামচন্দ্রপুর (ভাঙা ডিপবাজার)মহির উদ্দিন (ব্যাপারীর ছেলে নাজমুল মিয়া নাজু (৪৫), রামচন্দ্রপুর গোরস্থান পাড়া)হাসেম আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (৩৮), রামচন্দ্রপুর হাজীপাড়া মোজাফফর হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪৭), সকলের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে।

অদ্য ৫ জুন রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং-০৯, আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সমাজ থেকে মাদক ও জুয়ার মতো অবৈধ কার্যক্রম নির্মূল করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তাই স্থানীয় জনগণকে এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version