টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা দশরসিয়া স্কুলপাড়া গ্রামের মৃত সহীমুদ্দিনের ছেলে নজরুল ইসলাম নিহত হয়েছেন এবং আহত হয়েছেন নিহত নজরুলেরে ছেলে । এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ-এর নির্দেশনায় সোমবার দিবাগত রাতে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শোকাহত পরিবারের বাড়িতে যান এবং তাদের খোঁজখবর নেন। এ সময় মোবাইল ফোনে ড. সাইমুম পারভেজ নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি গভীর শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হওয়ায় পরিবারটির মধ্যে চরম দুর্ভোগ নেমে এসেছে বলে স্থানীয়রা জানান। স্থানীয়রা বলেন, দুঃসময়ে ড. সাইমুম পারভেজের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া ও সহযোগিতার আশ্বাসে পরিবারটি কিছুটা সাহস পেয়েছে। ডা. নাহিদুজ্জামান সুমন বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের নির্দেশনায় আমরা শোকাহত পরিবারের পাশে এসেছি।

তিনি পরিবারটির সার্বিক খোঁজখবর নিয়েছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুসার বিশ্বাস, লাল মোহাম্মদ, কামাল উদ্দিন মেম্বারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version