স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর এক শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে।  ৪ জুন (বৃহস্পতিবার) বিকালে উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ধর্ষক ইব্রাহীমের বসৎবাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বিকালে ভিক্তিমের পিতা বাদি হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়,  ধর্ষক ইব্রাহীম তার ব্যাবহৃত ফোন নাম্বার দিয়ে বেশ কিছুদিন যাবৎ কিশোরীর বাড়ীর মোবাইল নাম্বারে বিভিন্ন সময় ফোন দিয়ে অনৈতিক প্রস্তাব দিয়ে আসিতেছে। কিন্তু মেয়েটি ভয়ে পরিবারের কাওকে কিছু জানায়নি। বৃহস্পতিবার বিকালে ঐ কিশোরী ধর্ষকের বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় ধর্ষক ইব্রাহীম (৪০) তাকে জোর করে বাড়ীর ভিতরে নিয়ে যায়।

এবং বাড়ীতে  নিয়ে তাকে জোর করে  বিবাদীর ঘরে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে আটকে রাখে। পরে বিষয়টি জানা জানি হলে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে। কৌশলে পালিয়ে যায় ধর্ষক ইব্রাহীম। এ ঘটনায় ঐ কিশোরীসহ তার পরিবার রাতেই সরিষাবাড়ী থানায় অবস্থান করে পরে শুক্রবার দুপুরে পুলিশ একটি মামলা রজু করে সরিষাবাড়ী থানা পুলিশ।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  ইকবাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে আমরা ভিক্তিমকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি। তদন্ত সাপেক্ষর প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version