রবিবার, সেপ্টেম্বর ২০

টাঙ্গাইল প্রতিনিধিঃ

বিনোদন প্রেমি, মাছে ভাতে বাঙালি শত ব্যস্ততায় মাঝেও খোঁজে মানুষ  একটু মনের খোরাক। তাই যেকোনো উপলক্ষে সবাই মেতে উঠে হাসি-আনন্দ আর বিনোদনে। ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে নাড়িরটানে গ্রামে আসা বিভিন্ন শ্রেনী পেশার  সকলে ঈদ পরবর্তী ১০ দিনের ঈদ আনন্দ মেলায় মেতে উঠেছে টাঙ্গাইলের নাগরপুরের ধুবড়িয়া গ্রামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা রকমের পন্যের পসরা নিয়ে বসেছে বিক্রেতারা।

এরমধ্যে নানা ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, প্রসাধনী, খেলনা বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, মাটির তৈরি জিনিসপত্র, হস্তশিল্প, খেলনা ছিলো চোখে পড়ার মত। এছাড়াও মেলায় ভাদাইমার কৌতুক ও ম্যাজিক শো জুগিয়েছে হাসির খোরাক। মেলার উদ্বোধন শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

১ জুন সোমবার সন্ধ্যায় মোতাহারুল ইসলাম নাসিরুলের সঞ্চালনায় শাহাবুল আলম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। ১০ দিন ব্যাপি ঈদ আনন্দ মেলার শুভ উদ্ভোধন করেন প্রবীণ বিএনপি নেতা মো. আশরাফ হোসেন মন্টু।

এসময় রবিউল আওয়াল লাভলু বলেন, মাদককে না বলুন মাদকের বিরুদ্ধে প্রধানমন্তী জনাব তারেক রহমান জিরো টলারেন্স ঘোষণা করেছেন ধুবড়িয়া থেকেই শুরু হোক মাদকের জিরো টলারেন্স।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল আওয়াল লাভলু’র সহধর্মিণী মনোয়ারা মুকুল, বৈশাখী টেলিভিশনের বোর্ড অফ ডিরেক্টর আসিফ সোহান, ঈদের ছুটিতে বিনোদনের ও আনন্দের এক অপার উৎস এ গ্রামীণ মেলা আজ হারিয়ে যাওয়ার পথে। নির্মল বিনোদনে এ মেলার ভূমিকা গুরুত্বপূর্ণ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version