তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে একটি বালুবহনকারী গাড়ি আটক করা হয়েছে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার (২৪শে মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

  অভিযানে পশ্চিম ভাড়াউড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ কিতাব আলীকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা ও তা আদায় করা হয়। শ্রীমঙ্গল থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে পুলিশের এমন ধরনের অভিযান চলমান থাকবে‌।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version