সোমবার, সেপ্টেম্বর ১৪

শেখ শামীম: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অসহায়, দুস্থ এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা হিসেবে নগদ ২৩ লাখ টাকা ও ১২ টন চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফারেন্স রুমে অনুষ্ঠানিকতার মাধ্যমে উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র দিক-নির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আওতায় মানবিক এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।  

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের কার্যক্রমে ৪৮০ জন উপকারভোগীকে সহায়তার আওতায় আনা হয়েছে। উপজেলার চারশোটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। বিভিন্ন মসজিদের ৪০ জন ইমামের প্রত্যেককে নগদ পাঁচ হাজার এবং ৪০ জন মোয়াজ্জিন প্রত্যেককে আড়াই হাজার টাকা করে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল হক, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version