রবিবার, সেপ্টেম্বর ২০

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্ব-যত্নে চাষ করা ১৫টি জীবন্ত গাঁজা গাছ ও ৪০০ গ্রাম গাঁজাসহ চন্দন চাষা (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (২৩শে মে) জুড়ী উপজেলাধীন পূর্ব জুড়ী ইউনিয়নের এলাপুর চা বাগান (রত্না চা বাগান) এলাকার নয়াটিলা লাইন থেকে তাকে গ্রেপ্তার এবং এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত চন্দন চাষা ওই এলাকার মৃত হরি চাষার পুত্র।

তিনি দীর্ঘদিন ধরে চা বাগান এলাকায় গোপনে গাঁজার চাষ ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল এলাপুর চা বাগানের নয়াটিলা লাইনে চন্দন চাষার বাড়িতে অভিযান চালায়।

অভিযানে তার ঘর থেকে ৪০০ গ্রাম প্রক্রিয়াজাতকৃত গাঁ/জা উদ্ধার করা হয়। একই সাথে তার বাড়ির আঙিনায় স্ব-যত্নে চাষ করা ১৫টি কাঁচা গাঁ/জা গাছ শনাক্ত করে তা উপড়ে ফেলা হয় এবং জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো: রফিকুল ইসলাম বাদী হয়ে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রাশেদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। জেলাকে মাদকমুক্ত করতে যেকোনো ধরনের মাদক উৎপাদন ও কেনাবেচার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিকে জুড়ী থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version