তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে পাঁচ নারী চা-শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৩ই মে) দুপুরে উপজেলার কুরমা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পরি বুনার্জী (৪৫), আলমিনা মিন্ডা (৫০), প্রতিমা পাল (৪৮), মুক্তা বাউরি (৩২) ও রুজিনা নাহার (৪২)।

আহতদের মধ্যে রুজিনা নাহারের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর চার”জনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার কুরমা চা-বাগানে শ্রমিকরা নিয়মিত কাজের ন্যায় আজকে ও কাজ করছিলেন।

এ সময় আকস্মিক বজ্রপাত হলে পাঁচ নারী শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া জানান, বজ্রপাতে আহত হয়ে পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার সময় খোলা স্থানে ও মাঠে কাজ করার ক্ষেত্রে সতর্কতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version